নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জেএমবি পরিচালিত অাত-তামকিন (AT-TAMKINN) জঙ্গি সাইটের অ্যাডমিন ও জেএমবির স্লিপার সেলের পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় অস্ত্র, গোলাবারুদ, আইডি কার্ড ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
বুধবার সকালে র্যাবের এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃতরা অনেক দিন ধরে পালিয়ে ছিল। তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে দুপুর ১২টায় র্যাব সদর দপ্তরে এক সংবাদ বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে। গ্রেপ্তারকৃত তামকিন জেএমবির একজন শীর্ষ পর্যায়ের নেতা।

