ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি আর অপু জুটি মানেই হিট

Link Copied!

sakib-opuবিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খান। ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। তারপর চলচ্চিত্রাঙ্গনে কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। এ সময় বিভিন্ন সিনেমায় জুটি বেঁধেছেন শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাসসহ অনেক নায়িকার সঙ্গে। দর্শকদের উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা।
গত ঈদুল ফিতরে শাকিব অভিনীত শিকারি সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের খাতায় নাম লেখান তিনি। এতে তিনি জুটি বেঁধেছেন কলকাতার শ্রাবন্তীর সঙ্গে। ১২ আগস্ট কলকাতায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমার মুক্তিকে সামনে রেখে প্রচারণার কাজে সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন শাকিব। বাংলা ভাষাভাষী অঞ্চলের যেমন প্রচারণা চালিয়েছেন তেমনি বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছেন এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মুক্তি প্রতীক্ষিত শিকারি সিনেমার বিষয় ছাড়াও নানা বিষয়ে কথা বলেন তিনি।
এ সময় শাকিব খানের কাছে তার অভিনীত সেরা পাঁচটি সিনেমার নাম জানতে চাওয়া হলে তিনি বলেন, “এইভাবে তো নাম বলা যায় না! তবে তাৎক্ষণিকভাবে যদি বলতেই হয়, তবে প্রথমেই রাখব ‘অনন্ত ভালোবাসা’। এটি আমার অভিনীত প্রথম সিনেমা। যদিও বাণিজ্যিকভাবে সিনেমাটি তেমন সফল হয়নি, তবে সিনেমার বিষয়টা আমাকে টেনেছিল। এ ছাড়াও রয়েছে, ‘হিরো দ্য সুপার স্টার’, ‘মাই নেম ইজ খান’, ‘আমার স্বপ্ন তুমি’। এই প্রত্যেকটি সিনেমা সুপার ডুপার হিট ছিল। ‘আমার স্বপ্ন তুমি’ সিনেমায় আমার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। আমরা একসঙ্গে প্রায় ৫৫টি সিনেমায় অভিনয় করেছি, যার কোনটাই ফ্লপ করেনি। বাংলাদেশের পরিচালক-প্রযোজকদের বিশ্বাস আমি আর অপু জুটি মানেই হিট।”