ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরকে দলে ভেড়াতে কাউন্টি ক্লাবগুলোর তোড়জোড়

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : ২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। আর সেই লর্ডসেই ইংল্যান্ডের বিপক্ষে ফিরেছেন টেস্টে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের জাত আবারো চেনাতে শুরু করেছেন মোহাম্মদ আমির। তাই তাকে বিভিন্ন লিগে নিতেও শুরু হয়েছে তোড়জোর। বিশেষ করে কাউন্টি ক্রিকেটের ক্লাবগুলো ইতিমধ্যে আমিরকে দলে নিতে প্রতিযোগিতায় নেমে পড়েছে। সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এসেক্স। অন্যান্যরাও এখনো লড়াইয়ে রয়েছে। আমিরের মতো একজন বোলারকে দলে নিতে সবদিক দিয়েই প্রস্তুত এসেক্স।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টেস্টে আমির ১০ উইকেট নিয়েছেন। তবে তিনি গুরুত্বপূর্ণ কিছু উইকেট শিকার করেছেন। তা ছাড়া বোলিংয়ে তার ইকোনোমি রেটও বেশ ভালো ছিল। তাই আমিরকে যেকোনোভাবে নিতে চাচ্ছে এসেক্স। তবে কাউন্টির পুরো মৌসুমের জন্য তাকে দলে পাবে না কোনো ক্লাব। কারণ ২০১৭ সালে পাকিস্তানের ব্যস্ত সূচি রয়েছে। কিন্তু অল্প সময়ের জন্য হলেও আমিরকে পেতে চাচ্ছে এসেক্স।