ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিওতে ব্রাজিলকে প্রথম সোনা জেতালেন সিলভা

Link Copied!

Silvaস্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে প্রথম সোনা এনে দিলেন রাফায়েলা সিলভা। মেয়েদের জুডোর ৫৭ কেজির ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার রাতে ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা মঙ্গোলিয়ার সুমাইয়া দর্সুরানকে হারিয়ে সোনা জিতেছেন ১১ নম্বর খেলোয়াড় সিলভা।
সুমাইয়া জিতেছেন রুপা। আর ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জেতা জাপানের ক্যারি মাতসুমোতো জিতেছেন ব্রোঞ্জ।
এর আগে লন্ডন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন সিলভা। কিন্তু সেবার বেআইনিভাবে প্রতিপক্ষের পা ধরায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।
নিজ দেশের অলিম্পিকে সোনা জয়ের পর সিলভা বলেন, ‘জুডো আমার জীবন। আমি ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে ভালোবাসি। তাদের চিৎকার আমাকে সাহায্য করে। আশা করি এই মেডেল এ সপ্তাহ আরো মেডেলের দরজা খুলে দেবে।’