ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিরোপা জিতে যা বললেন সাকিব

Link Copied!

স্পোর্টসsakib ডেস্ক : ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয়বারের মতো অংশ নিয়েই শিরোপার স্বাদ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার আসরের ফাইনালে গায়না আমাজান ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিবের দল জ্যামাইকা তালাওয়াশ। দলের জয়ে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত সাকিব জানান, ‘সিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টে শিরোপা জেতা আমার জন্য বড় একটি অর্জণ। ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য দোয়া করবেন। শিরোপা জয়ের পর আমি সত্যি বেশ রোমাঞ্চিত। দীর্ঘ ৪০ দিন দেশের বাইরে ছিলাম। দেশে গিয়ে আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চাই। ফিটনেস ঠিক রেখে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিতে চাই।’
সোমবারের ফাইনালে সাকিব গায়ানার সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনের উইকেট নিয়ে শুরুতেই দলকে এগিয়ে নেন। এরপর নেন জসন মোহাম্মেদের উইকেট।
এবারের আসরে ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, ডেল স্টেইন, আন্দ্রে রাসেলরা খেলেছেন সাকিবের দলে। ক্রিকেটারদের নামের তালিকা দেখলেই বোঝা যায় যে, দলটি ‘চ্যাম্পিয়ন’। আসরের মাঝপথে কিছু ম্যাচে হারলেও শেষের দিকে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা নিজেদের করে নেয় জ্যামাইকা তালাওয়াশ।