ঢাকাMonday , 8 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলা, নিহত ৫৩

Link Copied!

pakisthanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৩০ জন।
সোমবার সকালে কোয়েটা সিভিল হাসপাতালে এ ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাসি কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। আইনজীবীরা সোমবার সকালে তাদের সহকর্মীর মৃতদেহ নিতে হাসপাতালে আসার পরপরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আইনজীবী ও সাংবাদিক রয়েছেন। বিস্ফোরণের পরপর হাসপাতাল এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ। এ ছাড়া কোয়েটার সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সরফরাজ বাগতি বলেছেন, ‘নিরাপত্তার অভাবে এ ঘটনা ঘটেছে এবং আমি ব্যক্তিগতভাবে এর তদন্ত করছি।’
তিনি জানান, হাসপাতালটি এর আগে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি পায়নি।