ঢাকাSunday , 7 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আল্লাহু আকবর’ বলে পুলিশের ওপর হামলা

Link Copied!

belzium-policeআন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে শহরে দুই নারী পুলিশ কর্মকর্তার ওপর চাপাতি হাতে হামলা করেছে এক ব্যক্তি। পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করার পর ঘটনাস্থলে উপস্থিত অপর এক পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।
বিবিসির খবরে বলা হয়, শনিবার বেলজিয়ামের শারলেরোই শহরের পুলিশ স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলতে বলতে হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক নয়।
এই ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছেন। যদিও এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে প‌্যারিস শহরে যে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছিল তাতে জড়িত বেশ কয়েকজন জঙ্গি শারলেরোইকে ঘাঁটি হিসেবে ব‌্যবহার করেছিল।