ঢাকাSaturday , 6 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো ২ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দিচ্ছেন ওবামা

Link Copied!

Obamaআন্তর্জাতিক ডেস্ক : নিজের প্রতিশ্রুতি পূরণে অনড় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ কারণেই ক্ষমতা ছাড়ার আগেই চলতি বছরের শেষ নাগাদ আরো ২ হাজার সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে চলেছেন তিনি।
প্রেসিডেন্ট ওবামা এর মাধ্যমে তার ১০ হাজার সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার লক্ষ্যটি পূরণ করবেন। বিরোধী দল রিপাবলিকান নেতাদের সমালোচনা এবং ওই একই দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী বিরোধী বক্তব্যকে অগ্রাহ্য করেই নিজের এ সিদ্ধান্ত বাস্তবায়নে অটল রয়েছেন ওবামা। শনিবার এ খবর জানিয়েছে ‘দ্য হাফিংটন পোস্ট’।
পত্রিকাটি বলছে, গতবছরের অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৮ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করা হয়েছে। এদের চার ভাগের তিন ভাগই নারী ও শিশু। চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ সেপেম্বরের শেষ নাগাদ কমপক্ষে আরো ২ হাজার শরণার্থীকে সেখানে আশ্রয় দেয়া হবে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ওয়াদা করেছিলেন সেটি বাস্তবায়িত হবে।
সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঠাঁই দিতে রাজি না রিপাবলিকান দলটি। তাদের যুক্তি হচ্ছে, এসব লোকজনকে আশ্রয় দিলে দেশে সন্ত্রাস হামলা বৃদ্ধি পাবে। গতবছর বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নররা তাদের সীমানায় শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করারও পাঁয়তারা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ওবামার চাপের মুখে তাদের সেই প্রচেষ্টা বাস্তবায়িত হয়নি।
এ প্রসঙ্গে শুক্রবার দেশটির জনসংখ্যা ব্যুরোর উর্ধ্বতন কর্মকর্তা অ্যানি রিচার্ড জানান, চলতি অর্থবছরে ৮ হাজারের মত সিরীয় শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এদের প্রায় ৪৬শ জনের বয়স ১৮ বছরের নিচে এবং ৭৮ ভাগই নারী ও শিশু। তিনি আরো জানান, সিরিয়া থেকে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে তাদের ৯৯ ভাগই মুসলিম।
তবে প্রেসিডেন্ট ওবামা সিরীয় শরণার্থীদের একটি ক্ষুদ্র অংশকেই যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে রাজি হয়েছেন। কেননা সিরিয়ায় গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ।