ঢাকাSaturday , 6 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকালেই ধর্ষণের শিকার ৬ লাখ ব্রিটিশ নারী

Link Copied!

rapeআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে অন্তত ৬ লাখ নারী তাদের শিশুকালেই ধর্ষণের শিকার হয়েছেন বলে বেরিয়ে এসেছে দেশটির ক্রাইম সার্ভে বিভাগের এক প্রতিবেদনে। ব্রিটেনে এই প্রথম এ ধরনের কোনো জরিপ প্রকাশ করা হলো।
শুধু তাই নয়, পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যেও লক্ষাধিক পুরুষ তাদের শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ব্রিটিশ পরিসংখ্যান কার্যালয় জানায়, তাদের দেশের ১৬ থেকে ৫৯ বছর বয়সী নারীদের ওপর জরিপ করে পাওয়া গেছে এই তথ্য। মোট ৫ লাখ ৫৭ হাজার নারী স্বীকার করেছেন যে শিশুকালেই তারা ধর্ষণের মতো যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
হিসেব অনুসারে, ইংল্যান্ড ও ওয়েলসের প্রতি ১৪ জন বয়স্কের মধ্যে একজন শিশু থাকাকালে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। জাতীয় পরিসংখ্যানের বিভাগের পক্ষ থেকে এবারই প্রথম তাদের জরিপে শিশু নিপীড়নের একটি প্রশ্ন সংযোজন করা হয়। তাতেই এই তথ্য বেরিয়ে আসে।
কর্তৃপক্ষ মনে করছে, শিশুদের এই দশা থেকে বের করে আনতে জাতীয়ভাবেই উদ্যোগ নিতে হবে। যৌন নিপীড়নের বাইরে এই জরিপে অংশ নেয়াদের মধ্যে ৯ শতাংশ বলেছেন তারা মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। ৭ শতাংশ জানান, তারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন এবং ৮ শতাংশের ভাষ্য, তারা গৃহনির্যাতনের শিকার।
যারা ধর্ষণের শিকার হয়েছেন তাদের প্রায় সবাই হয় বন্ধু, অথবা কোনো কাছের লোকের দ্বারা এ ঘটনার শিকার হয়েছেন। এর মধ্যে বন্ধুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ৩০ শতাংশ নারী। আর পরিবারের অন্য কোনো সদস্য দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ২৬ শতাংশ।
প্রতি চারজনের তিনজনই জানান, ঘটনার পর তারা বিষয়টি বিব্রতকর বা অপমানজনক কিংবা কেউ বিশ্বাস করবে না এমনটা মনে করে কাউকে জানান নি। একই ঘটনা ঘটেছে ছেলেদের ক্ষেত্রেও।