ঢাকাFriday , 5 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

Link Copied!

bsfঝিনাইদহ প্রতিনিধি : জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আলম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে ভারতের ৪/৫শ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত আলম (৩০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুস সামাদ গামার ছেলে।
ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএস ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় বিএসএফের ওপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে তারা গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে আলম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়। মৃতদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভেতরে নিয়ে এসেছে।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।