আন্তর্জাতিক ডেস্ক : মিসরীয় সেনাবাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) সিনাই প্রদেশের শীর্ষ নেতা ও ঐ দলের অনেকে নিহত হয়েছেন। সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে সিনাই উপত্যাকায় একাধিক বিমান হামলা চালায় মিসরীয় বাহিনী। এতে আবু দুয়া আল আনসারি নামের ঐ শীর্ষ জঙ্গি নেতা ও তার দল আনসার বেইত আল-মাকদিসের ৪৫ জনেরও বেশি সদস্য সহকারে নিহত হন।
ব্রিগেডিয়ার জে. মোহাম্মদ সামির জানিয়েছেন, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর সিনাইয়ের এল-আরিশ শহরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় আনসারি নিহত হয়েছেন। আনসারির মৃত্যুতে আইএস এখনো কিছু জানায়নি।

