ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয়দিনের কারাবাসে যাচ্ছেন রাজপাল যাদব

Link Copied!

rajpalবিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলছিল মামলাটি। রাজপাল টাকা নিয়েছিলেন দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে। টাকা ফেরত না-দেওয়ায় মামলা করেন সেই ব্যাবসায়ি। সাজা হয় রাজপালের। ২০১৩ সালের ৩ থেকে ৬ ডিসেম্বর জেলে কাটিয়েছিলেন রাজপাল।
এর পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর সাজা মুলতুবি রাখে। কিন্তু টাকার অঙ্কটা যে পাঁচ কোটি! টাকা ফেরত না পাওয়া জ্বালা কিছুতেই মিটছিলোনা ওই ভদ্রলোকের। ফের আদালতে আরজী তার। সর্বোচ্চ সাজা দিতে হবে।
তাতেই রাজপালের ১০ দিনের কারাবাসের সাজা বহাল রাখেন বিচারপতিরা। যেহেতু এর আগেই চার দিনের সাজা তিনি কাটিয়েছেন, বাকি ছ’দিনের সাজা কাটাতে এবার তাঁকে যেতে হবে তিহাড় জেলে।
মূলত সিনেমা নির্মাণের জন্যই ২০১০ সালে ব্যবসায়ী এম জি আগরওয়ালের থেকে রাজপাল পাঁচ কোটি টাকা নিয়েছিলেন রাজপাল। পরিচালক হিসেবে তার সেই প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ বক্স অফিসে ফ্লপ করে। আদালত বার বার বলা সত্ত্বেও রাজপাল সেই টাকা ফেরত দেননি। উপরন্তু নিজের পক্ষ্যে মিথ্যা হলফনামা জমা দিয়েছিলেন। এ জন্য রাজপালকে ১০ দিনের হাজতবাসে পাঠিয়েছিল দিল্লি আদালত।