ঢাকাThursday , 4 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্কার জাদুতে জয়ে ফিরলো চেলসি

Link Copied!

chilciস্পোর্টস ডেস্ক : অ্যান্টোনিও কন্তের অধীনে প্রাক-মৌসুমে চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে শুরুটা ভালোই ছিল চেলসির। সপ্তাহ খানেক আগে প্রথম ম্যাচে প্রিমিয়ার লিগের শক্তিশালী দল লিভারপুলকে হারিয়েছিল তারা(১-০ গোলে)।
তবে দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে তারা পরাজয় বরণ করে (৩-১ গোলে)। নিজেদের তৃতীয় ম্যাচে অস্কার জাদুতে জয়ে ফিরলো চেলসি। বুধবার রাতে এসি মিলানকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্লুজরা।
ইউএস ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য ধরে রাখে চেলসি। ২৪তম মিনিটে ব্লুজদের লিড এনে দেন বারট্রান্ড ট্রয়ের। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে মিলান। ৩৮তম মিনিটে ইতালিয়ান ক্লাবটির পক্ষে লক্ষ্যভেদ করেন বোনাভেনতুরা।
দ্বিতীয়ার্ধে বল পায়ে জাদু দেখান অস্কার। আদায় করে নেন জোড়া গোল। ৭০ ও ৮৭ মিনিটে অসাধারণ দক্ষতায় এসি মিলানের জাল কাঁপান ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। আর তাতে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে কন্তের দল।