ঢাকাWednesday , 3 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রযোজককে বিয়ে করলেন নবাগতা মারজান জেনিফা

Link Copied!

marjanবিনোদন ডেস্ক : মুসাফির চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে নায়িকা মারজান জেনিফার। আরেফিন শুভর বিপরীতে চলচ্চিত্রটি এপ্রিলে মুক্তির আগেই হাওয়ায় ছড়িয়েছিলো চলচ্চিত্রটির প্রযোজক জোবায়ের আলমের সঙ্গে তার প্রেমের খবর‌। চলচ্চিত্রটি মুক্তির পরপরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন এমনও জানিয়েছিলো সূত্র।
অবশেষে তাই হলো। তবে, ঘটা করে নয়। প্রযোজকের সঙ্গে ঘর বাঁধলেন। জানালেন, প্রেমটা দু’বছরের। অবশেষে গতকাল রাতে সম্পর্কটিকে সামাজিকতায় বাঁধলেন তারা।
মারজান বললেন, চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে তিনি এখনও বেশ প্রতিজ্ঞাবদ্ধ। ‘ মুসাফির করতে গিয়েই তার সঙ্গে আমার পরিচয়। এখন আমরা মুসাফির এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত। সামনেই দেবের বিপরীতে যৌথ প্রযোজনার একটি ছবিতেও কাজ করবো। কথা চলছে। সিনেমা থামবে না।’
নায়িকা জানালেন, অচিরেই বিবাহোত্তর সংবর্ধণা অনুষ্ঠানটি করবেন তারা।