ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক কল্যাণ তহবিলে ৯ কোটি টাকা হস্তান্তর

Link Copied!

Logoনিজস্ব প্রতিবেদক : শ্রমিক কল্যাণ তহবিলে ৯ কোটি ৭৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেড।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে এ চেক তুলে দেওয়া হয়।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৮৮৫ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিয়েছে। কোম্পানির ডিজিএম এম আইয়ুব হোসেন এই টাকার চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।
অপরদিকে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেড শ্রমিক কল্যাণ তহবিলে ৬ কোটি ৫৭ লাখ টাকা দিয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরামর্শক (করপোরেট অ্যাফেয়ার) আখতার হোসেন এই টাকার চেক প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।