ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিটুমিনের পরিবর্তে কংক্রিটের রাস্তা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন রাস্তা ব্যবহারের উপযোগী করতে বিটুমিনের পরিবর্তে কংক্রিট দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘বিটুমিনের রাস্তা অল্প বৃষ্টিতেই গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে জনগণের ভোগান্তি অনেকাংশে বেড়ে যায়। এ ছাড়া ব্যয়ও দিগুণ হয়ে যায়। এ জন্য স্লাব ভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।’
প্রতিমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী কারাবন্দিদের দক্ষতা অর্জনের ওপরে গুরুত্বারোপ করেছেন।