ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনায় পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের

Link Copied!

floodসিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কিছুটা কমলেও এখনো ভোগান্তি কমেনি বানভাসী প্রায় ৩ লক্ষাধিক মানুষের। গত ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার কমে মঙ্গলবার সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চলমান বন্যায় সিরাজগঞ্জের ৬টি উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষের বাড়িতে পানি ওঠায় ঘড়ছাড়া হয়ে জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন উঁচু বাঁধে আশ্রয় নেয় তারা। এর মধ্যে শুধুমাত্র জেলার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নেরই প্রায় দুই লক্ষাধিক মানুষ ঘড়-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে আছে।
আশ্রয়কেন্দ্রগুলোতে বৃদ্ধ ও শিশুরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এছাড়া পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে বিপাকে পরেছেন বানভাসীরা। এ উপজেলাসহ জেলার প্রায় এক শতধিক হাট-বাজার এখনো পানিতে তলিয়ে রয়েছে। বন্ধ রয়েছে প্রায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান।
জেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৬৬৫ মেট্রিক টন চাল ও নগদ ২৬ লাখ টাকা বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চল ও বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে চিড়া, গুড়, জরুরি ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ত্রাণ বিতরণ করছেন।