অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের শেয়ার দর অকারণেই বাড়ছে। শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির কর্তৃপক্ষ স্টক এক্সচেঞ্জকে এমনটিই জানিয়েছে।
জানা গেছে, কয়েকদিন ধরে ইস্টার্ন ক্যাবল লিমিটেডের শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এটাকে অস্বাভাবিক মনে করে ডিএসই ও সিএসই কোম্পানিকে নোটিশ দেয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে জানায় দর বাড়ার কেনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
কোম্পানিটির শেয়ার দর ডিএসইতে গত ১৯ জুলাই ছিল ১৩৯ টাকা। শেয়ার দর বেড়ে গতকাল দাঁড়িয়েছে ১৮০ টাকা। মোট ১০ কার্যদিবসের মধ্যে ৭ দিনই কোম্পানির শেয়ার দর বেড়েছে, তিন দিন কমেছে। এ সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪১ টাকা।
কোম্পানির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিকে নোটিশ দেয়।

