ঢাকাMonday , 1 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে তালেবানদের ট্রাকবোমা হামলায় নিহত ২

Link Copied!

kabulআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের এক অভিজাত হোটেলে সোমবার মধ্যরাতে ভয়াবহ ট্রাকবোমা হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে রাজধানীর শেষপ্রান্তে অবস্থিত পুলে ই চরখি এলাকার ‘নর্থগেট’ হোটেলে তালেবানদের সর্বশেষ হামলার ঘটনাটি ঘটে বলে বিবিসি ও দ্য গার্ডিয়ান জানিয়েছে। ওই হোটেলটিতে সাধারণত বিদেশি অতিথিরা অবস্থান করে থাকেন। হামলার সময় সেখানে বিদেশি ঠিকাদাররা অবস্থান করছিলেন। ওই হামলার দেড় ঘণ্টা পর এর দায় স্বীকার করেছে এক তালেবান মুখপাত্র।
তবে হামলা সম্পর্কে এখনও কাবুলের সরকারি কর্মকর্তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি।
হামলা সম্পর্কে বিবিসি জানায়, সোমাবার রাতে নর্থ গেট হোটেল কম্পাউন্ডে প্রথমে ট্রাকবোমা হামলা চালান হয়। এরপর কয়েকজন তালেবান জঙ্গি এর অভ্যন্তরে ঢুকে পড়ে। হামলাকারীদের প্রতিহত করতে গুলি চালায় পুলিশ। এ সময় দু পক্ষের সংঘর্ষে এক পুলিশ ও এক জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো এক পুলিশ। গত তিন বছর আগের জঙ্গি হামলার পর নর্থ গেটে ব্যাপক নিরাপত্তা প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। ওই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে সেখানে তালবানরা হামলা চালালো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সোমবারের বিস্ফোরণের পর কাবুলের বেশ কিছু এলাকায় বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ সম্পর্কে স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান বিবিসি পতিনিধিকে বলেন,‘আমি ঘুমোতে যাচ্ছিলাম। ঠিক তখনই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পরই বিদ্যুৎ চলে যায়।’
এই হামলার মাত্র এক সপ্তাহ আগেই কাবুলে এক বিক্ষোভ সমাবেশে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৮০ জনের বেশি প্রাণ হারিয়েছে। আহত হয়েছিল আরো ২৩০ জন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।