ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বন্যায় ২৬ বরযাত্রীর মৃত্যু

Link Copied!

floodআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পাহাড়ি সড়কে শনিবার বরযাত্রীদের একটি গাড়ি বন্যার পানির স্রোতের তোড়ে গিরিখাতে পড়ে যায়। এতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই শিশু।
শনিবার আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন খাইবার এলাকায় এজেন্সির উপজাতি এলকায় ওই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ মেহ্সুদ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ এদের ১৮ জন শিশু ও ছয়জন নারী। বাকি দুজন মাত্র পুরুষ। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরো তিনজনকে। উদ্ধারের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার খাইবারের একটি দুর্গম গ্রামে মালবাহী ট্রাকে করে বিয়ে করতে যাচ্ছিল বরযাত্রীরা। এসময় ওই এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটিতে সবমিলিয়ে ৩২ জন যাত্রী ছিল।
চলতি মাসের গোড়ার দিকেই মৌসুমি বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম বন্যা শুরু হয়েছে। বন্যায় ইতিমধ্যে ২০ জনের বেশি মানুষ মারা গেছে।