ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মা-মেয়েকে একসঙ্গে ধর্ষণ

Link Copied!

rapeআন্তর্জাতিক ডেস্ক : ভারতে নারী নির্যাতনের নিত্য নতুন ঘটনা ঘটেই চলেছে। রাজধানী দিল্লি থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরের এক মহাসড়কে একসঙ্গে ধর্ষিতা হয়েছেন এক ও তার ১৪ বছরের কিশোরী মেয়ে। শুক্রবার উত্তর প্রদেশের বুলান্দশহর নামক এলাকায় পুলিশের নাকের ডগায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় জড়িতদের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে উত্তর প্রদেশের শাহজাহানপুর যাচ্ছিল ওই মা ও মেয়ে। বুলান্দশহরে আসার পর তাদের গাড়িটি রাস্তায় একটি ভারি বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। গাড়িটি থামার পর একটি দৃর্বত্ত দল ছুটে আসে এবং গাড়ির সব যাত্রীকে নামিয়ে আনে। ওই দলে সব মিলিয়ে পাঁচজন পুরুষ ছিল। তারা গাড়ির যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, অলঙ্কার ও মোবাইল ফোনগুলো কেড়ে নেয়। তাদের রাস্তার পাশের মাঠে নিয়ে যায়। পুরুষ সদস্যদের রশি দিয়ে বেঁধে রেখে মা ও মেয়েকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর তারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। সারা রাত এভাবেই রাস্তায় পড়ে থাকে গোটা পরিবারটি। শনিবার সকালে তাদের একজন কোনোমতে দড়ির গিট খুলতে সক্ষম হন। পরে তিনিই থানায় গিয়ে সমস্ত ঘটনাটি জানান।
এই বর্বরতম ঘটনাটি ঘটেছিল দিল্লি ও কানপুর শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী মহাসড়কে। অথচ ঘটনাস্থলের মাত্র ১শ কিলোমিটার দূরেই ছিল পুলিশ পোস্ট। এ ঘটনার পর ওই এলাকার পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ধর্ষকদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে পুলিশের একটি বিশেষ দল। তবে তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।