ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সন্তান বিক্রির দায়ে আটক মা

Link Copied!

babyআন্তর্জাতিক ডেস্ক : ভারতে চার মাসের এক শিশুসন্তানকে বেঁচে দেয়ার অপরাধে এক মাকে আটক করেছে পুলিশ। মাত্র তিন লাখ রুপির বিনিময়ে নিজের ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন ওই নারী।
ওই নারীর নাম সুনীতি দেবী। তিনি বিহার রাজ্যের রোহতাস জেলার ভারতিগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার তিনি মাত্র ৩ লাখ রুপির বিনিময়ে তার চার মাসের শিশুপুত্রকে গাজিয়াবাদের প্রিয়া পাণ্ডে নামক এক নারীর হাতে তুলে দেন। কিন্তু বাড়ি ফেরার পর ছেলের জন্য তার মন আকুল হয়ে ওঠে। শেষে ছেলেকে ছেড়ে থাকতে না পেরে প্রিয়ার কাছে ছুটে যান এবং ছেলেকে ফেরত চান। এতে রেগে গিয়ে থানায় অভিযোগ করেন প্রিয়া পাণ্ডে।
অভিযোগের ভিত্তিতে মা সুনীতি দেবী এবং দালাল তারামনি দেবীকে আটক করে পুলিশ। এই বেআইনি কাজে অংশ নেয়ায় ক্রেতাপ্রিয়া পাণ্ডেকেও আটক করা হয়েছে। ওই তিন নারীই বর্তমানে জেলহাজতে রয়েছেন।