ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মার্কিন হামলায় ২৮ বেসামরিক নিহত

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : উত্তরাঞ্চলীয় সিরিয়ার মানবিজ শহরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় কমপক্ষে ২৮ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। ব্রিটিশভিত্তিক এক মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এই প্রতিবেদন প্রকাশের মাত্র একদিন আগে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় পর্যাপ্ত পরিমাণ বেসামরিক লোকজনের নিহত হওয়ার কথা স্বীকার করেছিল জোট। গত সপ্তাহে ওই একই এলাকায় হামলাটি চালান হয়েছিল। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর ঘোষণাও দিয়েছে তারা।
এ সম্পর্কে সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস সংক্ষেপে এসওএইচআইআর বলছে, বৃহস্পতিবার রাতে মানবিজ শহরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের নিয়ন্ত্রিত আল গান্দোর এলাকায় ওই বিমান হামলাটি চালান হয়েছিল। সিরিয়ায় প্রতিদিন যে মানবাধিকার লঙ্ঘণের ঘটনা ঘটছে ওই হামলাটি ছিল তেমনই একটি ঘটনা। হামলায় সবমিলিয়ে ২৮ বেসামরিক প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু। তবে এখনো তাদের পরিচয় মেলেনি। মানবিজ শহর থেকে ২৩ কিলোমিটার উত্তর পশ্চিমে গানদোরের অবস্থান।
হামলার সত্যতা স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের নেতৃত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আজ (বৃহস্পতিবার) মানবিজ সংলগ্ন এক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।’ এতে বেশ কিছু বেসামরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত সপ্তাহে মানবিজের তোকহার এলাকায় জোটের বিমান হামলায় প্রাণ হারিয়েছিল কমপক্ষে ৫৬ জন সিরীয় নাগরিক, যারে বেশিরভাগই ছিল বেসামরিক। সিরিয়ায় জোটের বিমান হামলা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।