ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মারিয়াম দ্বীপপুঞ্জে ৭.৭ মাত্রার ভূমিকম্প

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপপুঞ্জে শনিবার সকালে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সিএনএন জানিয়েছে। তবে জনমানব শূন্য হওয়ার কারণে ওই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সুনামি সতর্কতাও দেয়া হয়নি।
এ সম্পর্কে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানাচ্ছে, শনিবার সকালে যুক্তরাষ্টের সংলগ্ন মারিয়ম দ্বীপপুঞ্জের জনবসতি শূন্য আগরিহান এলাকার ২১২ কিলোমিটার গভীরে আঘাত হানে ওই ভূমিকম্প। তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। যদিও ওই কেন্দ্রের মুখপাত্র পল উইথমোর বলেছেন, দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ অঞ্চল সাইপানে দু ইঞ্চি উঁচু ঢেউ চোখে পড়েছে।
সিএনএন আরো জানাচ্ছে, মারিয়ানা দ্বীপের ওই ভূমিকম্পটি যুক্তরাষ্ট্রের পাশ্ববর্তী ক্যলিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় এলাকা কেঁপে ওঠেছিল। প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার ৫ হাজার ৮শ মাইল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূল সংলগ্ন এলাকায় মারিয়াম দ্বীপটি অবস্থিত। এটি কমনওয়েলথের অন্তর্গত।
ওই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছিল ক্যালিফোর্নিয়ার গুয়াম এলাকা থেকেও। এর কয়েকজন বাসিন্দা শনিবারের ওই ভূমিকম্প সম্পর্কে টুইটারে লিখেছেন, প্রচণ্ড ঝাঁকুনিতে তাদের ঘুম ভেঙে যায় এবং এত বড় ভূমিকম্প তারা এর আগে দেখেনি।
এদিকে মার্কিন ভূতাত্তিক জরিপ জানাচ্ছে, শনিবারের ওই বড় ভূমিকম্পটির পর গত কয়েক ঘণ্টায় ওই দ্বীপপুঞ্জে চারটি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়েছে।