ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অ্যাটর্নি সার্ভিস আইন’ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে

Link Copied!

Anisulনিজস্ব প্রতিবেদক : দেশের নিম্ন আদালতগুলোতে সরকারি কৌঁসুলি নিয়োগ দিতে ‘অ্যাটর্নি সার্ভিস আইন’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১২টায় সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘অ্যাটর্নি সার্ভিস আইন’ একেবারে বাস্তবায়ন সম্ভব হবে না। এটা পর্যায়ক্রমে করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে একটি পরিকল্পনা করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জুডিসিয়াল সার্ভিসের যে পরীক্ষা হয় তার মাধ্যমে অন্তত পক্ষে ৩০ ভাগ ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে প্রথম অন্তর্ভুক্ত করব। তার সাফল্য ও ত্রুটি-বিচ্যুতি দেখে আস্তে আস্তে এগিয়ে যাব।’
আইনমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সেলের বিষয়ে ডিসিদের অবগত করা হয়েছে। ডিসিরা যদি মনে করেন, প্রসিকিউশনকে বিচারবিভাগ থেকে ঠিকমত সহায়তা করা হচ্ছে না। তাহলে তারা যেন আমাদের সেলকে বিষয়টি তাৎক্ষণিক অবগত করেন।’
ডিসিরা কিছু সমস্যার কথা জানিয়েছে, তার মধ্যে কিছু সমস্যা গ্রহন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আনিসুল হক বলেন, ‘বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে কাজ করছেন। যে যার জায়গা থেকে এ কাজে শরিক হতে হবে। সেটা যাতে সফল হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।’