ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নদী দখল ও দূষণ বন্ধে ডিসিদের কঠোর হতে নির্দেশ

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : নদী দখল ও দূষণ বন্ধে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার (২৭ জুলাই) সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিন অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘নদীকে রক্ষার জন্য যত ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করব, সে সব ব্যাপারে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় সহযোগিতা ও আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। নদী দখল ও দূষণ বন্ধে তাদের কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।’
নৌমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর প্রবাহ বিঘ্ন হচ্ছে। বাড়ি-ঘর ভেঙে যাচ্ছে। নদীর স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ জরিপ করে কোন জায়গা থেকে বালু উত্তোলন করা যাবে তা নির্ণয়ের পর তারা ব্যবস্থা নেবেন।’
শাজাহান খান বলেন, ‘ইজারাদারদের অত্যাচারের কারণে ফেরিঘাট লঞ্চঘাটগুলোতে ইজারাদারি ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে, যাতে তাদের জন্য সমস্যা সৃষ্টি না হয়। এ ছাড়া দৌলতদিয়ায় চাঁদাবাজি ও ফেরির মধ্যে জুয়ার বিষয়ে ডিসিদের ব্যবস্থা নিতে বলেছি।’
ডিসিরা কী ধরনের সমস্যার কথা বলেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন সমস্যার কথা তারা বলেছেন। ফেরি সঙ্কটের কথা বলেছেন তারা। অবশ্য বর্তমানে তেমন ফেরি সঙ্কট নেই। তবে বর্তমানে নদীতে এতে স্রোত যে সে স্রোত অতিক্রম করে সব ফেরি পারাপার করতে পারছে না। তবে স্রোত কমলেই সমস্যা থাকবে না।’