নিজস্ব প্রতিবেদক : জঙ্গিদমনে সারাদেশে জেলা প্রশাসকদের সংবিধানের বিধান মেনে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, জঙ্গিদমনের পাশাপাশি জেলা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেও বলা হয়েছে।
শুক্রবার ( ২৯ জুলাই) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রসালয়ের সম্মেলন কক্ষে জেলাপ্রশাসক সম্মেলনের চতুর্থদিনে জেলাপ্রশাসক সম্মেলনে থেকে এই নির্দেশনা দেয়া হয় ।
তথ্যমন্ত্রী বলেছেন, ‘দেশে এখন জঙ্গি দমন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ চলছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসকদের এ যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য জেলা প্রশাসক সম্মেলন থেকে বলা হয়েছে।’
বিভিন্ন মিডিয়া রেজিস্ট্রেশন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘যে কোনো মিডিয়ার জন্য রেজিস্ট্রেশন দেন জেলা প্রশাসক। রেজিস্ট্রেশন বাতিল ও নতুন করে রেজিস্ট্রেশন দেয়ার ব্যাপারে নতুন কোনো বিধান এখনও হয়নি।’

