ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ আগস্ট হত্যা করা হবে নরেদ্র মোদিকে!

Link Copied!

Modiআন্তর্জাতিক ডেস্ক : ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আর ওইদিনই নাকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছে জঙ্গিরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এমন সতর্কবার্তাই দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশে ভাষণ দেবেন, তখন ড্রোনের সাহায্যে তার ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা। বর্তমানে শুধু আইএস বা আল কায়দা নয়, হামলার আশঙ্কা রয়েছে লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন বা হারকাত-উল-জেহাদি-ইসলামির মতো জঙ্গি সংগঠনগুলোর পক্ষ থেকেও। এমনকি জঙ্গিগোষ্ঠী যৌথভাবে এ হামলা চালানোর পরিকল্পনা করেছে বলেও ধারণা করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে জঙ্গিদের টেলিফোনে কথোপকথন থেকে এ তথ্য পাওয়া গেছে বলে তারা জানিয়েছেনি। আরো জানা গেছে, মোদিকে হত্যায় জঙ্গিদের সাহায্য করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।
এমনকি স্বাধীনতা দিবসের আগে সেনাসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বহরেও জঙ্গিরা হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাই জাতীয় নিরাপত্তা সংস্থার পরামর্শে এবারের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বুলেটপ্রুফ পরিবেষ্টিত জায়গা থেকে বক্তৃতা দিতে হবে। এবারের স্বাধীনতা দিবসে নিরাপত্তার বিষয়টা যতটা গুরুত্ব দিচ্ছে গোয়েন্দা সংস্থা, তা মেনেই চলবেন প্রধানমন্ত্রী।
দেশটির গোয়েন্দাপ্রধানের দাবি, এবারের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ওপর হামলার সম্ভাবনা প্রবল। এবারের নিরাপত্তা নির্দেশিকা যদি মোদি মেনে নেন, তাহলে এই প্রথমবার তিনি এতটা উচ্চপর্যায়ের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থেকে বক্তৃতা রাখবেন। কারণ ২০১৪ এবং ২০১৫ সালে শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে খোলা জায়গা থেকেই দেশের উদ্দেশ্যে বক্তৃতা রেখেছিলেন নরেন্দ্র মোদি।