ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

Link Copied!

erdoganআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েপ এরদোয়ান। আগামী ৯ আগস্ট তার এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে তুরস্কের রুশ বিমান ভূপাতিত করার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এ সফর ও বৈঠকের খবর নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি মস্কো রয়েছেন। তিনি বলেন, ‘সেন্ট পিটার্সবাগে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরের মধ্যে দিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো দৃঢ় হবে।’
২০১৫ সালের নভেম্বরে তুর্কি বিমান সিরিয়া সীমান্তে একটি রুশ সু-২৪ জঙ্গিবিমান ভূপাতিত করার পর দুই দেশের মধ্যকার সম্পর্কে মারাত্মক অবনতি ঘটেছিল। মস্কো এর প্রতিক্রিয়ায় তুরস্কের ওপর দায় আরোপ করেছিল।
তবে রুশ দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত মাসে দুই দেশের মধ্যকার সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।