ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে আসছে ববির ‘ওয়ান ওয়ে’

Link Copied!

bobiবিনোদন ডেস্ক : মাসখানেক পরই আসছে ঈদ। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। চলছে কাউন্টডাউন। একটার পর একটা সিনেমা যোগ হচ্ছে মুক্তির মিছিলে। শাকিব খানের ‘বসগিরি’ আর পরীমনির ‘রক্ত’র পর এবার তালিকায় ‍যুক্ত হলো ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’।
ঈদেই দেশজুড়ে রিলিজ পাবে বাপ্পী, ববি ও আনিসুর রহমান মিলন অভিনীত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা। এর আগে ২৯ জুলাই ছবিটি মুক্তির পাওয়ার কথা ছিলো। কিন্তু মুক্তির তারিখ পেছানো হয়েছে।
ছবিটির মহরত হয়েছিল ২০১৪ সালের জানুয়ারিতে। সেই মাসেই শুরু হয়েছিল শুটিং। শুটিং বেশ আগেই শেষ হলেও চলতি বছর সেন্সের পায় ছবিটি। এর মধ্যে ছবিটির নাম ‘ওয়ান ওয়ে’ পাল্টে রাখা হয়েছে ‘এক রাস্তা’। এই নামেই ছবিটির প্রযোজনা সংস্থা পোস্টার তৈরি করছেন। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এটি বাপ্পি-ববি জুটির প্রথম ছবি।
ইফতেখার চৌধুরীর ‘মালটা’ নামে আরও একটি সিনেমা করছেন। এতে অভিনয় করছেন ববি। ববির নায়ক হিসেবে আছেন সাঞ্জু।