ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া মাতাবেন কুমার বিশ্বজিৎ

Link Copied!

kumar-biswhjeetবিনোদন ডেস্ক : বিশ্বের অনেক দেশে গান করলেও এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গান করবেন জনপ্রিয় সঙ্গীত তারকা কুমার বিশ্বজিৎ। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালীদের আমন্ত্রণে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই উড়াল দিচ্ছেন সিডনীতে। ১৭ সেপ্টেম্বর নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে হাজির হবেন সিডনীর ওরিয়ন সেন্টারে। সন্ধ্যা ছয়টা থেকে মাঝরাত অবধি সুরের মূর্ছনায় ভাসাবেন শ্রোতাদের। ইতিমধ্যেই প্রোগ্রামটির আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
স্টেজ শো’র পাশাপাশি বর্তমানে একক গান ও প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। মাসখানেক আগে প্রকাশ হয়েছে তার প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’। তার প্রথম দ্বৈত অ্যালবামটিকেই চলচ্চিত্রে রূপ দেয়া হয়েছে। অ্যালবামটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে দ্বৈত গান গেয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যান্‌সি। ছবিটির টিভি প্রিমিয়ার হয়েছে একুশে টেলিভিশনে। দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান।