ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দুই পৃথিবী’র পর ফের একসঙ্গে দেব-জিৎ

Link Copied!

dev-jeetবিনোদন ডেস্ক : দুই সুপারস্টারকে একসঙ্গে একই ছবিতে দেখতে সব সময়ই মুখিয়ে থাকে দর্শকরা। আর তাদের কথা মাথায় রেখেই দ্বিতীয় বারের মত কলকাতার দুই সুপারস্টার জিৎ ও দেবকে একসঙ্গে করছেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী।
২০১০ সালে মুক্তি পেয়েছিল কলকাতার তুমুল জনপ্রিয় দুই সুপারস্টার দেব ও জিৎ অভিনীত সিনেমা ‘দুই পৃথিবী’। ছবিটি বক্স অফিসে যেমন দুর্দান্ত ব্যবসা করেছে তেমনি সিনেআলোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। তাছাড়া ছবির একটি আইটেম সং ‘পেয়ার লাল রে’ তো গোটা কলকাতা মাড়িয়ে ঢাকায়ও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই থেকে অনুপ্রাণিত হয়ে তাই আরো একবার দেব-জিৎকে একসঙ্গে ফ্রেমবন্দি করছেন রাজ।
কলাকাতার একাধিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ি ছবিটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘মাফিয়া’ নামে। শোনা যাচ্ছে ভেঙ্কটেশ ফিল্ম-এর ব্যানারে নির্মিতব্য ছবিটিতে ‘দুই পৃথিবী’র মতোই নায়িকা হিসেবে থাকবেন কোয়েল মল্লিক।