ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াসিরকে হটিয়ে এক নম্বরে অশ্বিন

Link Copied!

oshinস্পোর্টস ডেস্ক : আবারো বিশ্বের এক নম্বর বোলারের মুকুট উঠলো অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিনের মাথায়। অ্যান্টিগা টেস্টে দুরন্ত পারফরম্যান্সই তাকে এই আসনে বসিয়েছে। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৮৩ রানের বিনিময়ে পেয়েছিলেন ৭ উইকেট।
গত সপ্তাহে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ’র ঘূর্ণিতে পর্যদস্তু হয়েছিল ইংল্যান্ড। লর্ডসে ওই টেস্টে তিনি নিয়েছিলেন ১০ উইকেট। বোলারদের র‌্যাংকিংয়েও উঠে যান এক নম্বরে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে হতাশাজনক পারফরম্যান্সে ইয়াসির চার ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে যান। ১ উইকেট পেতে তাকে খরচ করতে হয়েছে ২৬৬ রান। এরই প্রভাব পড়েছে ইয়াসিরের র‌্যাংকিংয়েও।
অশ্বিনের পর দুই, তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে জেমস অ্যান্ডারসন, স্টুয়াট ব্রড ও ডেল স্টেইন। এক নম্বর বোলার হওয়ার পাশাপাশি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়েও এক নম্বরে রয়েছে অশ্বিন।
টেস্ট ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তার পেছনে অর্থাৎ দুই নম্বরে রয়েছেন ওল্ড ট্রাফোর্ড টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো জো রুট। বিরাট কোহলিও র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন। ভারতের টেস্ট অধিনায়ক অ্যান্টিগায় জীবনের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান।