ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৮ নভেম্বর

Link Copied!

nazrul-universityত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম উক্ত সভায় উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন এবং ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন।
বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক (জনসংযোগ), উপাচার্য দপ্তরের এসএম হাফিজুর রহমান জানান, ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) দেয়া হবে।