ঢাকাTuesday , 26 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

Waterসিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার এনায়েতপুরের খুকনীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- তাঁত ব্যবসায়ী হাজী খোরশেদ আলীর ছেলে আবু হুরায়রা (৩) ও তাঁত শ্রমিক ফুলচাঁন আলীর মেয়ে ফাইমা খাতুন (২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নী।
মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এরই এক পর্যায়ে তারা পাশে থাকা বন্যার পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে লাশ দুটো ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বইছে।
এ ঘটনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।