ঢাকাTuesday , 26 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চিকনি চামেলি’ লুকে ফিরছেন ক্যাটরিনা

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : ২০১৩ সালে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশান অভিনীত ‘অগ্নিপথ’ সিনেমার আইটেম গান ‘চিকনি চামেলি’ দিয়ে গোটা বলিউড মাতিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর এমন আকর্ষণীয়রূপে দেখা না গেলেও ফের ‘চিকনি চামেলি’ লুকেই ফিরছেন এই আবেদনময়ী।
প্রথমবারের মত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘বার বার দেখো’ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা। আর এই ছবিতে একটি ‘কালা চশমা’ নামের একটি গান নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে বলিপাড়ায়। কারণ এই গানকে কেন্দ্র করে প্রথমে ক’দিন আগে স্থিরচিত্রে বেরিয়েছে প্রথম লুক। আর এবার ইউটিউবে রিলিজ পেল ছবির গানের প্রথম লুক।
গানের টিজারে মাত্র এক ঝলক দেখা গেছে আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। আর এইটুকু দৃশ্যই স্মরণ করিয়ে দিচ্ছে ২০১৩ সালে ‘অগ্নিপথ’-এ ক্যাটরিনার ঝড়ো হাওয়া ‘চিকনি চামেলি’র কথা।
সব মিলিয়ে বেশ আগ্রহের জন্ম দিয়েছে ‘বার বার দেখো’ ছবির ‘কালা চশমা’ গানটি।