ঢাকাTuesday , 26 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই তরুণের স্বপ্নসারথি ফেরদৌস-পায়েল

Link Copied!

ferdous-payelবিনোদন ডেস্ক : এর আগেও বহু সিনেমার মহরত অনুষ্ঠানে হাজির হয়েছেন ছাইব বাপ্পী ও এহসানুল হক। একাধিক সিনেমায় কাজ করেছেন সহকারি হিসেবে। কিন্তু এবারই প্রথমবার দুই তরুণ স্বাধীনভাবে নিজেরাই রোলিং লাইট ক্যামেরা আর অ্যাকশন কাটের নির্দেশনা দিবে! আর এই স্বপ্নযাত্রায় তাদের সারথি দেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও কলকাতার অভিনেত্রী পায়েল।
হ্যাঁ। প্রথমবার সিনেমা পরিচালনায় হাত দিয়েছেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করা ছাইব বাপ্পী ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী এহসানুল হক চৌধুরী। যৌথভাবে এই দুই তরুণ প্রথমবার পরিচালনা করবেন ‘শ্যাওলা’ নামের একটি ছবি। ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস তার বিপরীতে থাকছেন কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি।
২৪ জুলাই রোববার ঢাকার উত্তরার একটি অভিজাত হোটেলে হয়ে গেল ছবিটির মহরত অনুষ্ঠান। নাদিম কাওয়ালের কাওয়ালির সুরেই শুরু হয় ‘শ্যাওলা’র অনুষ্ঠানযাত্রা। সেখানে দুই তরুণ পরিচালক ছাড়াও অংশ নিয়েছেন ফেরদৌস ও কলকাতার পায়েল। এছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক খোরশেদ আলম খসরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শ্যাওলা’র দুই লন্ডন প্রবাসী প্রযোজক মোহাম্মদ রাজ ও বাবুল আক্তার ববি।
একেবারে তরুণ পরিচালকের ছবিতে অভিনয় প্রসঙ্গে ইতিবাচক কথা বলেন চিত্রনায়ক ফেরদৌস। তার মতে নতুনরা আসলে তার জন্য আশির্বাদই। কারণ এরআগে যতো নবীন পরিচালকের প্রথম সিনেমায় কাজ করেছেন তার সবগুলোই মোটামুটি ব্যবসাসফল হয়েছে। আর তাই এবারও নতুন পরিচালক বলে ছাইব ও এহসানুলকে ফিরিয়ে দেননি ফেরদৌস।
প্রসঙ্গত, ফেরদৌস-পায়েলের ‘শ্যাওলা’ ছবিতে সমাজে একজন মেয়ের অবস্থানকেই তুলে ধরা হবে। যাকে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতার উপর দিয়ে যেতে হয়। কিন্তু সমাজে এত প্রতিবন্ধতার জাল বিছানো থাকলেও তা মোকাবেলা করে একটি মেয়ে কিভাবে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে সেই গল্পই দেখানো হবে ছবিতে।