ঢাকাTuesday , 26 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একমাসের ছুটিতে পূর্ণিমা

Link Copied!

purnimaবিনোদন ডেস্ক : কন্যা আরশিয়ার জন্মের পর দীর্ঘদিন কাজের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। মেয়ের বয়স এখন দুই পেরিয়েছে। পুর্ণিমাও নিজেকে অনেকটায় গুছিয়ে নিয়েছেন। অভিনয় শুরু করেছেন ছোটপর্দায়। গেল ঈদে টানা ছয়-সাতটার মতো নাটকে কাজ করেছেন। ঈদের কাজের চাপে মেয়ে ও পরিবারকে সময় দিতে পারেননি খুব একটা।
তাই ঈদের পর পুরো একমাস মেয়ে আর পরিবারের জন্য বরাদ্দ করেছেন। মাসখানেক নতুন কোন কাজ করবেন না তিনি।
বিষয়টি নিয়ে জানালেন, পরিবার ও মেয়েকে সময় দেয়াটা খুব জরুরী। সেকারণেই এই একমাসের বিরতি। পরিবারের সবার সঙ্গে আড্ডার আমেজেই সময়গুলো কেটে যাচ্ছে। সামনে মাস থেকেই আবার কাজ শুরু করবো।
এবার ঈদে ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’, মাসুদ সেজানের ‘লাভ অ্যান্ড কোং’ এস এ হক অলিকের ‘ফিরে যাওয়া হলো না’সহ বেশ কটি নাটকে অভিনয় করেছেন। বেশ কটি নাটক বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। নাটকের পাশাপাশি নতুন একটি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘বন্ধ দরজা’ চলচ্চিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। শিগগিরিই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।