আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সোমবার এক নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে দুইজন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে ওই অঙ্গরাজ্যের ফোর্ট মিয়ার্স কাউন্টির ‘ব্লু ’ নামক নাইটক্লাবের পার্কিংলটে ওই গোলাগুলির ঘটনাটি ঘটে। হামলায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে ফোর্ট মিয়ার্স কাউন্টি পুলিশ। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ থেকে ১৬ জন।
তাৎক্ষণিকভাবে ওই হামলা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

