ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

jarnalistআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে এরদোয়ান সরকার। প্রচুর পরিমাণে সেনা-পুলিশ সদস্য, আইনজীবী ও সরকারি কর্মচারীর পর এবার ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রায় ১০ দিন আগে ঘটে যাওয়া ব্যর্থ অভ্যুত্থানের জেরে ইতিমধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু সাংবাদিকদের ব্যক্তিগতভাবে গ্রেপ্তারের ঘটনা এই প্রথম।
গ্রেপ্তারের তালিকাভুক্ত সাংবাদিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছেন নাজলি ইলিসাক। সরকারের মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তিনি এর আগেও রোষের মুখে পড়েছেন।
অভ্যুত্থান চেষ্টার পর থেকেই প্রেসিডেন্ট এরদোয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছেন। মূলত প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক বিচক্ষণতা এবং জনমানুষের সমর্থনই ব্যর্থ করে দেয় অভ্যুত্থান।
কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক রদবদল শুরু করেছে কর্তৃপক্ষ। ঐ অভ্যুত্থানের সমর্থনে যারা ছিলেন তাদেরকে সরিয়ে ফেলতে চান ক্ষমতাসীন দল। এমনকি আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অভ্যুত্থান চেষ্টায় গ্রেপ্তারকৃতদের মৃত্যুদন্ড দেয়ার পক্ষপাতি এরদোয়ানসহ সরকারের উচ্চপর্যায়ের নেতারা।