নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মিজানুর রহমান (৩২) নামে আনসারুল্লা বাংলাটিমের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আদালতে চালান করা হয়। মিজানুর রহমান উপজেলা বড়বারই গ্রামের মেহের আলী ছেলে।
সিংড়া থানার এসআই দেব্রত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলার বড়বারই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি বই জব্দ করা হয়।

