ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কসবায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

bondukব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লোকমান মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার মীরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত লোকমান কসবার চিহ্নিত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। লোকমান উপজেলার মাইচার গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল শিকদার, কনস্টেবল রাজিব, রহিম ও সিদ্দিক। তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোরে একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরপুকুর এলাকায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এসময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকাত দলের সদস্য লোকমান মারা যান। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে।