ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

Road-Accident-মানিকগঞ্জ প্রতিনিধি : জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৩ জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা বাসস্ট্যান্ডে ২ মোটরসাইকেল আরোহীকে দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল আরোহী রাজিবুল হাসান (২৮) ও আলমগীর শরিফ (৩৫) তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে এনএনবি পরিবহনের একটি বাস খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয় ওই বাসের আরো ১৩ যাত্রী। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত নূর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।