ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

Link Copied!

Accidentযশোর প্রতিনিধি : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নঈমুদ্দিন নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের উলাশীতে একটি কাভার্ড ভ্যান উল্টে এই দুর্ঘটনা ঘটে। নঈমুদ্দিন উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছফেদ আলীর ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, সাতক্ষীরা থেকে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে নাভারণের দিকে আসছিল। শার্শার উলাশীতে একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা কৃষক নঈমুদ্দিন কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যান। পরে স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে।