ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২

Link Copied!

Handcuffরাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর ৪ থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৩ জন তালিকাভুক্ত পলাতক আসামি এবং ৪ জন মাদক ব্যবসায়ী। বাকিরা অন্যান্য অভিযোগে গ্রেপ্তার।
তিনি আরও জানান, গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ীর কাছ থেকে বেশ কিছু চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।