ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে চা বাগানের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় চা বাগানের এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নৈশপ্রহরীর নাম মুহাম্মদ বেলাল হোসেন (৫০)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার সময় ভূজপুর থানার মুহাম্মদ চা বাগানে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ভূজপুর থানায় দুদিনে দুটি খুনের ঘটনা ঘটল।
ভূজপুর থানার সেকেন্ড অফিসার এসআই হেলাল জানান, শুক্রবার সকালে পুলিশ নিহত বেলালের লাশ উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে রেখেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার সময় বাগানের দারোয়ান নুরুল আলম বাগানে ডাকাত পড়েছে বলে বেলাল হোসেনকে ফোন করে। ফোন পেয়েই বেলাল বাগানে যায়। কিন্তু ঘরে ফিরতে দেরি হওয়ায় বেলালের ছোট মেয়ে ফোন করলে বেলাল ‘আমাকে বাঁচাও’ বলে চিৎকার করে। পরে পরিবারের সদস্যরা বাগানে গিয়ে দেখে বেলাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে প্রথমে স্থানীয় কাজীর বাজারে ডাক্তারের কাছে, পরে নাজিরহাট মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোরে একই থানার বাগানবাজার মতিননগর এলাকায় জগুন বিবি (৫৩) নামে এক বৃৃদ্ধাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।