মাগুরা প্রতিনিধি : মাগুরায় সড়ক দুর্ঘটনায় মিনহাজুল ইসলাম নামে বাংলালিংকের এক কর্মকর্তা নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংকের কর্মকর্তাদের বহন করা একটি মাইক্রোবাসের চালক বুধবার বেলা ১১টার দিকে মাগুরার ছয়ঘরিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মিনহাজুল ইসলাম নিহত ও পাঁচজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের যশোর হাসপাতালে নেওয়া হয়েছে।

