ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বেনেরপোতা এলাকায় আবুল হোসেন মিলন (৩২) নামে এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মিলন বেনেরপোতা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায়।
মিলন দীর্ঘদিন আগ থেকে বেনেরপোতায় ভাড়া বাড়িতে থাকতেন। এ এলাকার ভোটারও তিনি।
ভাড়া বাড়ির মালিক রজব আলীর দাবি, সোমবার স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান ধরে নিয়ে মারধর করেছিলেন মিলনকে। ওই যুবকরা মিলনকে পুলিশে সোপর্দ করেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনেওয়াজ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তামিম থানা থেকে মুক্ত করে আনেন মিলনকে।
রজব আলীর ভাষ্য, বিনা কারণে মারধর ও পুলিশে সোপর্দ করার অপমানে মিলন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মিলনের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সাতক্ষীরা থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল হোসেন জানান, তার শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।