ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারা সবাই ‘সেন্টিমেন্টাল’

Link Copied!

Sentimentalaবিনোদন ডেস্ক : নাটকের নাম ‘সেন্টিমেন্টাল’। নাম দেখে সহজেই অনুমেয়, নাটকের চরিত্রগুলোও সেন্টিমেন্টাল টাইপের। ঠিক তাই। মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, ঈশিকা খান ও তাসনোভা এলভিন একসঙ্গে নাটকে। এতে অ্যালেন শুভ্রর স্ত্রীর চরিত্রে থাকছেন ঈশিকা খান। অ্যালেনের বন্ধু মিশু সাব্বির। মিশুর প্রেমিকা তাসনোভা এলভিন। গল্পটা চারজনকে নিয়েই।
ঈশিকা খান জানালেন, ‘আমার চরিত্রটি ঢঙী টাইপের। যখন যা মাথায় আসে তাই করি।’
ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার। চলতি মাসের নয়, দশ ও বিশ তারিখে গাজীপুর ও সাভারের বিভিন্ন লোকেশন নাটকটির শুটিং হয়েছে। গল্পের প্রয়োজনে এতে একটি পার্টি সংও থাকছে। সাভারের মমতা পল্লী রিসোর্টে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। খালেদ মাহমুদের কোরিওগ্রাফিতে ‘প্রেমিক আমি বেঈমান’ গানের সঙ্গে এই চার তারকাকে নাচতে দেখবেন দর্শক। এটি গেয়েছেন আরাফাত মহসিন। তৈরি করেছে স্টুডিও ফিফটি এইট।