ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালি ছবি চুরি করে বানানো রাধিকার ‘কৃতি’

Link Copied!

kritiবিনোদন ডেস্ক : গত বছর সুজয় ঘোষ মাত্র পনেরো মিনিটের বাংলা শর্টফিল্ম ‘অহল্যা’ নির্মাণ করে সোশাল সাইটে তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। বছর ঘুরতে না ঘুরতেই আবারও ‘কৃতি’ নামের একটি থ্রিলারধর্মী শর্টফিল্মে অভিনয় করে সোশাল সাইটে আলোচিত রাধিকা। তবে মুক্তির তিন দিনের মাথায় তার অভিনীত ছবিটির বিরুদ্ধে অভিযোগ উঠলো শর্টফিল্ম ‘কৃতি’ আসলে একটি নেপালি ছবির গল্প চুরি করে নির্মিত!
গত ২২ জুন ইউটিউবে মুক্তি পেয়েছে ভারতীয় পরিচালক শিরিষ কুন্দের শর্টফিল্ম ‘কৃতি’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবিতে অভিনয় করেন মনোজ বাজপেয়ী, রাধিকা আপ্তে এবং নেহা শর্মার মত তারকা অভিনেতা-অভিনেত্রীরা। ইউটিউবে ছবিটি মুক্তির পর এখন পর্যন্ত মাত্র চারদিনে দেখা হয়েছে প্রায় ত্রিশ লাখেরও বেশিবার। অথচ এইরইমধ্যে ছবিটির বিরুদ্ধে উঠেছে গল্প চুরির অভিযোগ।